إعدادات العرض
“নসীহত প্রতিষ্ঠাই দীন।”
“নসীহত প্রতিষ্ঠাই দীন।”
আবু রুকাইয়া তামীম ইবন আওস আদ-দারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নসীহত প্রতিষ্ঠাই দীন।” আমরা জিজ্ঞাসা করলাম, কার জন্য? তিনি বললেন: “আল্লাহর, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, মুসলিম শাসক এবং মুসলিম সাধারণ জনগণের।”
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili தமிழ் မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Yorùbá Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Română Magyar Čeština Moore Malagasy Fulfulde Italiano Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayu Yaoالشرح
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, দীন ইখলাস ও সততার উপর প্রতিষ্ঠিত; যাতে কোন প্রকার কমতি বা ধোকাবাজি ছাড়া আল্লাহ যেভাবে যা কিছু ফরয করেছেন তা সেভাবেই পরিপূর্ণতার সাথে আদায় করা যায়। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল: কার জন্য নসীহত ? তিনি বললেন: প্রথমত: আল্লাহ সুবহানাহু ওয়াতালার জন্য নসীহত: আর তা হলো একমাত্র তাঁর জন্য আমল করা, তাঁর সাথে কাউকে শরীক না করা এবং তাঁর রুবুবিয়্যাত, উলূহিয়্যাত, নাম ও সিফাতসমূহের উপরে ঈমান আনা, তাঁর আদেশকে যথাযথ মর্যাদা দেওয়া এবং তাঁর প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়া। দ্বিতীয়ত: তাঁর কিতাব আল-কুরআনের জন্য নসীহত: আর তা হলো: আমরা বিশ্বাস করব যে, কুরআন আল্লাহর কালাম এবং তাঁর সর্বশেষ কিতাব। এটি পূর্ববর্তী সকল শরী‘য়াতকে রহিতকারী। আমরা আল-কুরআনকে সম্মান করব, যথাযথ হক আদায়সহ তিলাওয়াত করব, এর মুহকাম (স্পষ্ট বিধিবিধান সম্বলিত আয়াত) অনুযায়ী আমল করব, এর মুতাশাবিহাতসমূহের (অবোধগম্য) ব্যাপারে আত্মসমর্পন করব, এর বিকৃত ব্যাখ্যাকারীদের অপব্যাখ্যাকে প্রতিহত করব, এর উপদেশসমূহ দ্বারা উপদেশ গ্রহণ করব, এর ইলম সম্প্রচার করব এবং এর প্রতি মানুষকে দাওয়াত দিব। তৃতীয়ত: তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জন্য নসীহত: তা হলো, আমরা বিশ্বাস করব যে, তিনি সর্বশেষ রাসূল, তিনি যা নিয়ে আগমন করেছেন তা সত্যারোপ করব, তাঁর আদেশ পালন করব ও নিষেধসমূহ থেকে বিরত থাকব। তিনি যা কিছু নিয়ে এসেছেন একমাত্র সে অনুযায়ীই আমরা আল্লাহর ইবাদত করব, তাঁর অধিকারকে মহান জেনে মর্যাদা দিব, তাঁকে সম্মান করব, তাঁর দাওয়াত সম্প্রসারণ করব, তাঁর শরী‘য়তের প্রচার-প্রসার করব এবং তাঁর থেকে সকল প্রকারের অপবাদ দূর করব। চতুর্থত: মুসলিম শাসকদের জন্য নসীহত: হকের ব্যাপারে তাঁদেরকে সাহায্য সহযোগিতা করব, ক্ষমতা নিয়ে তাদের সাথে বিবাদে লিপ্ত হব না, আল্লাহর আনুগত্যের ভেতর থেকে তাদের কথা শুনব এবং মান্য করব। পঞ্চমত: সাধারণ মুসলিমদের জন্য নসীহত: আর তা হলো: তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে দীনের দিকে দাওয়াত দেওয়া, তাদের থেকে কষ্টকর জিনিস অপসারণ করা, তাদেরকে ভালোবাসা, সৎকাজ ও তাকওয়ার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা।فوائد الحديث
নসীহত বাস্তবায়ন সকলের জন্য প্রযোজ্য।
দীনে নসীহতের মর্যাদা অপরিসীম।
দীন (ইসলাম) হলো: বিশ্বাস-স্বীকৃতি, কথা ও কর্মের সমষ্টি।
নসীহতের মধ্যে অন্যতম হচ্ছে: ধোঁকা-প্রতারণা থেকে নসিহত গ্রহিতার জন্য অন্তরকে পবিত্র করা এবং তার জন্য কল্যাণ কামনা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের অন্যতম নীতি হলো, তিনি প্রথমে বিষয়টি সংক্ষেপে উল্লেখ করে, পরে এর বিস্তারিত ব্যাখ্যা করা।
অনুরূপ তাঁর অন্যতম নীতি হলো, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় শুরুতে ও পরবর্তীতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা, যেমন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নসিহতকে সর্বপ্রথম উল্লেখ করেছেন, অতপর তাঁর কিতাবের, অতপর তাঁর রাসূলের, অতপর মুসলিম নেতাদের এবং তারপরে সাধারণ মানুষের জন্য নসিহতের কথা উল্লেখ করেছেন।
التصنيفات
রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য