إعدادات العرض
হে আবু যার, যখন তুমি ঝোল রান্না করবে, তখন পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের হক রক্ষা কর।
হে আবু যার, যখন তুমি ঝোল রান্না করবে, তখন পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের হক রক্ষা কর।
আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "হে আবু যার, যখন তুমি ঝোল রান্না করবে, তখন পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের হক রক্ষা কর।"
[সহীহ] [ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন]
الترجمة
العربية Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Hausa Kurdî Tiếng Việt Nederlands Kiswahili অসমীয়া ગુજરાતી සිංහල Magyar ქართული Română ไทย Português मराठी ភាសាខ្មែរ دری አማርኛ Македонски తెలుగు Українська ਪੰਜਾਬੀ മലയാളം Moore پښتو ಕನ್ನಡالشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যর রাদিয়াল্লাহু আনহুকে উদ্ভুদ্ধ করেছেন যে, হে আবূ যর, যখন ঝোল রান্না করবে, তখন পানি ও ঝোলের পরিমাণ বাড়িয়ে দিবে এবং প্রতিবেশীদের অবস্থা পর্যবেক্ষণ করবে এবং তাদের খোঁজ-খবর নিবে।فوائد الحديث
প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে উৎসাহিত করা।
প্রতিবেশীদের মধ্যে উপহার বিনিময় মুস্তাহাব; কারণ এতে ভালোবাসা তৈরি হয় এবং স্নেহ বৃদ্ধি পায় এবং উপহারের এই আদান-প্রদান নিশ্চিত হয় যদি খাবারে সুগন্ধ থাকে এবং প্রতিবেশীর চাহিদা সম্পর্কে জানা থাকে।
মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করা, এমনকি যদি তা ছোটও হয় এবং মুসলিমদের আনন্দ দেওয়া।
التصنيفات
সন্ধি ও প্রতিবেশীর বিধানাবলী